পাতার বাঁশরি লিরিক্স | Patar Bashori Lyrics | Coke Studio Bangla

পাতার বাঁশরি লিরিক্স | Patar Bashori Lyrics | Coke Studio Bangla

পাতার বাঁশরি পায়েতে ধরি,
বেজো না বেজো না এমন।
আগুনে জ্বলি, আমি কী করে বলি,
হারালে কি খুঁজে পাবো মন?

বাঁশি আমারে কেবল,
মারে বিরহ ছোবল,
বাঁশি আমারে কেবল,
মারে বিরহ ছোবল,
কেন কানামাছি, কেন এতো জ্বালাতন?

পাতার বাঁশরি পায়েতে ধরি,
বেজো না বেজো না এমন।

সকাল গেলো, বিকাল ভালো,
সন্ধ্যার কালে হায়।
মন শিকারী, বংশীধারী মুরলি বাজায়।
সকাল গেলো, বিকাল ভালো,
সন্ধ্যার কালে হায়।
মন শিকারী, বংশীধারী মুরলি বাজায়।

সুরের কারিগর, ছেড়ে বাড়িঘর,
যাওয়া কি গো এতো প্রয়োজন?
আগুনে জ্বলি, আমি কী করে বলি,
হারালে কি খুঁজে পাবো মন?

ফুটিয়া কুসুম কলি,
ফুটিয়া কুসুম কলি,
আপনি ঝরিয়া যায়।
পিরিতি ভাঙ্গিয়া গেলে,
বিরহ রাখিয়া যায়।
কেতকী কদম হৃদি মম সঁপি চরণে,
হিয়া থরো থরো ধড়ফড় মধুলগনে।
ধরিয়া রাখিতে আঁখিজল,
সহে না মরমব্যথা, সহে না বেদন।

চির অভাগী, তোমারও লাগি,
মরার আগে হয়েছে মরণ।
আগুনে জ্বলি, আমি কী করে বলি,
হারালে কি খুঁজে পাবো মন?

বাঁশি আমারে কেবল,
মারে বিরহ ছোবল,
বাঁশি আমারে কেবল,
মারে বিরহ ছোবল,
কেন কানামাছি, কেন এতো জ্বালাতন?

পাতার বাঁশরি পায়েতে ধরি,
বেজো না বেজো না এমন।


Song Name Patar Bashori
Singers Mukul Mozumder Ishaan (Ishaan Mozumder), Sunidhi Nayak
Music Composer Mukul Mozumder Ishaan
Lyricists Mukul Mozumder Ishaan, Eleus Hossain
Flute Jalal Ahmed
Label Coke Studio

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *