জানি না সে হৃদয়ে কখন এসেছে
প্রাণের মাঝে দোলা দিয়েছে ।
আমার এ মন....
Song details
Song -জানি না সে হৃদয়ে কখন এসেছে
Singers - Sabina Yasmin
Lyrics - Gazi Mazharul Anwar
Lyrics
জানি না সে হৃদয়ে কখন এসেছে
প্রাণের মাঝে দোলা দিয়েছে ।
আমার এ মন কারে যেন ভালবেসেছে ।।
আকাশে দেখি কতো স্বপ্ন
মেঘে মেঘে আনে মায়া লগ্ন ।
পাখির কাকলিতে বুঝি সে আজ
কতো কথা বলে গিয়েছে ।।
আমায় সে চায় তবু চায় না
তারে কেন ধরে রাখা যায় না ।
জীবন মরণেতে আমি যে তার
সে কী তবে জেনে গিয়েছে ।।
…………………………………..
গান – জানি না সে হৃদয়ে কখন এসেছে
লিরিক্স – গাজী মাজহারুল আনোয়ার
কণ্ঠশিল্পী: সাবিনা ইয়াসমিন
সুরকার: আলী হোসেন
ছায়াছবি: একই অঙ্গে এত রূপ