কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি
কেউ দুঃখ ল’য়ে কাঁদে কেউ ভুলিতে....
Song details
Song -কেউ ভোলে না কেউ ভোলে
Singers - Firoza Begum
Lyrics - Kazi Nazrul Islam
Lyrics
কেউ ভোলে না কেউ ভোলে অতীত দিনের স্মৃতি
কেউ দুঃখ ল’য়ে কাঁদে কেউ ভুলিতে গায় গীতি।।
কেউ শীতল জলদে হেরে অশনির জ্বালা
কেউ মুঞ্জরিয়া তোলে তার শুষ্ক কুঞ্জ–বীথি।।
হেরে কমল–মৃণালে কেউ কাঁটা কেহ কমল।
কেউ ফুল দলি’ চলে কেউ মালা গাঁথে নিতি।।
কেউ জ্বালে না আর আলো তার চির–দুখের রাতে,
কেউ দ্বার খুলি’ জাগে চায় নব চাঁদের তিথি।।
…………………………………..
Song Title: Keu Bhole Na Keu Bhole | কেউ ভুলে না কেউ ভুলে
Vocal : Firoza Begum
Lyricist : Kazi Nazrul Islam