সপ্নিল আমার জীবন

সপ্নিল আমার জীবন | Shopnil Amar Jibon

সপ্নিল আমার জীবন
নীল দুই নয়ন
নীল বেদনার সাম্পান লইয়া
নীল দড়িয়ায় ভাসাই মন॥

নীল বেদনার নোনা জল
বুকে দুঃখেরি ঢল
বাঁধব কোন পাথর দিয়া?
ওরে পথিক বল॥

নীল বেদনার সাম্পান লইয়া
নীল দড়িয়ায় ভাসাই মন॥

নীল ঐ দূরের আকাশ
সাদা মেঘের ভেলা
আমার পাশে কেউ নাই
আমি ভেসে বেড়াই একলা॥

নীল বেদনার সাম্পান লইয়া
নীল দড়িয়ায় ভাসাই মন॥

নীল দড়িয়ার পাশে বসে
কাটাই বেলা গুনে ঢেউ
আমার মনের ব্যথার খবর
নিল নাতো আজো কেউ॥

নীল বেদনার সাম্পান লইয়া
নীল দড়িয়ায় ভাসাই মন॥

সব নীল আমার জীবন
নীল দুই নয়ন
নীল বেদনার সাম্পান লইয়া
নীল দড়িয়ায় ভাসাই মন॥

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *